রাঙামাটির শহর থেকে অপহূত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভার চক্রপাড়া লিচুবাগান এলাকা থেকে আজ বুধবার রাত নয়টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত কমপক্ষে ১৩ জনকে অপহরণ করেছে। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অপহূত ব্যক্তিরা হলেন, অগ্রণী ব্যাংকের কর্মচারী সুভাষ চাকমা, ছাত্র শৈবাল দেওয়ান, সুজাত চাকমা ও সুগতি চাকমা, ব্যবসায়ী নিরূপণ চাকমা, বোটচালক সাধন চাকমা ও অরিপ চাকমা, শৈলময় চাকমা, অমি চাকমা, সুপ্রকাশ চাকমা, প্রবাল চাকমা, শুক্র চাকমা ও পিপল চাকমা। পৌরসভার আট নম্বর ওয়াডের্র কমিশনার কালায়ন চাকমা অপহূত ব্যক্তিদের পরিবারে সদস্যদের বরাত দিয়ে প্রথম আলো ডটকমকে জানান, রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে রাঙামাটি শহরের বনরূপা সমঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) ওই ১৩ জন চক্রপাড়া লিচুবাগান এলাকা পার হচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ১৩ জনকে অস্ত্রের মুখে অপর একটি ট্রলারে তুলে কাপ্তাই হ্রদ দিয়ে শহরের পূর্বদিকে নিয়ে যায়। অপহরণকারীদের চাকমা ভাষায় কথা বলতে শোনা গেছে বলে দাবি করেন কালায়ন চাকমা।অপহরণের ঘটনাটি কেন ঘটল, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে আঞ্চলিক রাজনৈতিক দলের দ্বন্দ্ব অথবা আদিবাসী দিবস পালনে ঝামেলা সৃষ্টির উদ্দেশ্যে ঘটে থাকতে পারে বলে স্থানীয় লোকজন মনে করছেন।রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল বলেন, ‘ঘটনা শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজে ঘটনাস্থলে গেছেন। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।’