রাঙামাটির সহিংস ঘটনার বিচার দাবি মানবাধিকার সংগঠনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইহাটে সহিংসতার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ঢাকার বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনগুলো এ দাবি জানায়। সম্প্রীতি মঞ্চ, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ক্যাপেং ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন এ দাবি জানায়। মানববন্ধনে পার্বত্য শান্তিচুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন, চুক্তিবিরোধী ও সাম্প্রদায়িক মনোভাবাপন্নদের চিহ্নিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।