রাঙামাটির ১৮ ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় রাঙামাটির ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টায় রাঙামাটিতে বিডিআরের সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত আছেন লে. কর্নেল আবদুর নূর, মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ। প্রসিকিউটর হিসেবে আছেন ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। এর আগে গত ৭ ও ৮ নভেম্বর ২৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১৮ রাইফেল ব্যাটালিয়নের নায়েব সুবেদার সৈয়দ সাদত লোহানী। গতকাল রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।