রাঙামাটির ২৩ জওয়ানকে অভিযোগ পড়ে শোনানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় রাঙামাটির ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। আজ রোববার সকাল ১০টায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়ে চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। পরে আদালত কাল সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।আজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। অভিযোগ পড়ে শোনানোর পর আদালত আসামিদের কাছে জানতে চান, তাঁরা দোষী, না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে।আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল আবদুর নূর, মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ প্রমুখ।এর আগে গত ৭ ও ৮ নভেম্বর ২৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করা হয়।