রাঙ্গা রংপুর জাপার সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি পদে মসিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ মঙ্গলবার তাঁকে এ দায়িত্ব দেন। জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। তাতে আরও বলা হয়, কাল বুধবার জাপার রংপুর জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ ঘোষণা করা হবে। একই সঙ্গে জাতীয় যুবসংহতি এবং জাতীয় ছাত্রসমাজের রংপুর জেলা ও মহানগর কমিটিও ঘোষণা করা হবে।