রাঙ্গুনিয়ায় জামায়াতের ৩টি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলমশাহপাড়া এলাকায় তিনটি গাড়ি ও সাতটি দোকান ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী দুপুর দুইটার দিকে লাঠিসোঁটা নিয়ে আকস্মিকভাবে আলমশাহপাড়া এলাকায় হামলা চালান। এ সময় মরিয়মনগর ডিসি সড়ক দিয়ে উপজেলার ইসলামপুর থেকে আসা ইটবাহী তিনটি চাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা আলমশাহপাড়া বাজারের সাতটি দোকানও ভাঙচুর করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা পালিয়ে যান।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘চাঁদের গাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’