রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া কাদেরনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় রোপন দাশ (৩২) ও সঞ্জয় দাশ (২৮) নামের দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে তাঁদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, রোপন ও সঞ্জয় গতকাল রাত আটটার দিকে মোটরসাইকেলে করে রাঙামাটির রিজার্ভ বাজার থেকে রাঙ্গুনিয়া উপজেলার সাকোজা কমিউনিটি সেন্টারে এসে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে রাত তিনটার দিকে রাঙামাটি ফেরার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া কাদের এলাকায় নির্মাণাধীন সেতুর খাদে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোপনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সঞ্জয়ও মারা যান। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, সেতুর খাদ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।