রাঙ্গুনিয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মগোদা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কৃষক আবদুস সাত্তার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ১৯৮৭ সালের ১১ এপ্রিল রাতে খুন হন ধর্মগোদা গ্রামের কৃষক আবদুস সাত্তার। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত আবদুল গফুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্মগোদা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।