রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে বেতাগি ইউনিয়নের তিনচৌদিয়া গ্রামে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি চাঁদাবাজি, চট্টগ্রাম কোতোয়ালি থানায় পুলিশের ওপর হামলার মামলা এবং পরিবেশ অধিদপ্তরের দায়ের করা পরিবেশ দূষণ আইনে একাধিক মামলা রয়েছে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও শেখ মো. নেয়ামত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেতাগি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২১ জুন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।