রাঙ্গুনিয়ায় কালকের হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে ডাকা কাল মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। পৌর নাগরিক কমিটি এ হরতালের ডাক দিয়েছিল।পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ও শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বাতিলের রায় ২ জানুয়ারি সুপ্রিম কোর্টে স্থগিত করা হয়। এরপর তাঁদের সমর্থকেরা পৌর নাগরিক কমিটির ব্যানারে ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয়। কিন্তু কাল মঙ্গলবারের নির্ধারিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের বিষয়টি বিবেচনা করে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।