রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ে ইটভাটা ও ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে আজ বুধবার ভোর চারটার দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ইটভাটা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ৮১টি ইটভাটার প্রায় তিন কোটি কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।ইটভাটার মালিকেরা জানান, আজ ভোর চারটার দিকে আকস্মিকভাবে রাঙ্গুনিয়ার ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ হয়। এতে উপজেলার ইসলামপুর, রাজানগর, লালানগর, হোছনাবাদ ও কোদালা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮১টি ইটভাটায় তৈরি প্রায় তিন কোটি কাঁচা ইট ভিজে গলে নষ্ট হয়ে যায়। এতে ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।রাঙ্গুনিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি (একাংশের) আমিনুর রহমান জানান, এর আগে গত ২৯ এপ্রিল রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এসব ইটভাটার প্রায় ছয় কোটি এবং ৫ মে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রায় দুই কোটি কাঁচা ইট ভিজে গলে নষ্ট হয়ে যায়। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাইন উদ্দিন জানান, কালবৈশাখী ঝড়ে গুমাইবিলসহ রাঙ্গুনিয়া উপজেলার ১৭টি বিলের প্রায় দেড় হাজার হেক্টর জমির কাঁচা-পাকা বোরো ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়ে।