রাঙ্গুনিয়ায় বজ্রপাতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের মীর্জাখীল গ্রামে গতকাল শুক্রবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেতাগি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর কুতুবুল আলম জানান, গতকাল রাত সাড়ে সাতটার দিকে প্রচণ্ড বাতাসসহ বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় জানে আলম (২৫), আবুল হাশেম (২০), মো. হারুন ২২) ও মো. সাইফুল (৩৫) মীর্জাখীল গ্রামের আমান আলী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক জানে আলম (২৫) ও আবুল হাশেমকে (২০) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হারুন ও সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।