রাজ কাপুর সম্মাননা পাচ্ছেন মাধুরী
এ বছরের রাজ কাপুর পুরস্কার পাচ্ছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং প্রবীণ নির্মাতা শ্যাম বেনেগাল। মহারাষ্ট্র সরকার প্রবর্তিত সম্মানজনক এ পুরস্কারের জন্য সম্প্রতি এই দুই শিল্পীর নাম ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্য মন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।রাজ কাপুর স্পেশ্যাল কনট্রিবিউশন অ্যাওয়ার্ড-২০১২ তুলে দেওয়া হবে মাধুরী দীক্ষিতের হাতে। আর রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১২ পাবেন শ্যাম বেনেগাল। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি।এ ছাড়া মারাঠি চলচ্চিত্র বিভাগে ভি. শান্তারাম আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে প্রবীণ অভিনেত্রী লীলা গান্ধীকে এবং ভি. শান্তারাম বিশেষ সম্মাননা পাবেন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা দিলীপ প্রভাভালকার।উল্লেখ্য, ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত দিলীপ প্রভাভালকার। শিগগিরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককেই নগদ দুই লাখ ভারতীয় রুপি দেওয়া হবে।