রাজউকের কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার জোয়ার সাহারার কুড়িলে অবস্থিত যমুনা গ্রুপের মালিকানাধীন যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভেঙে ফেলার কথা ছিল। এমন প্রস্তুতিও নেওয়া হয়েছিল। রাজউকের কর্মকর্তারা পুলিশ ও প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক ও পুলিশ নিয়ে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরুর জন্য রওনা হওয়ার পর আবার ফিরে আসেন।জানা যায়, হাইকোর্টে খারিজ হয়ে যাওয়া রিট আবেদনের ওপর গত বৃহস্পতিবার যমুনা বিল্ডার্সের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি হাতে আসায় রাজউক অভিযান স্থগিত করে। রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, যমুনা বিল্ডার্সকে সহায়তা করার অভিযোগে রাজউকের একজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এর কারণ রাজউকের আপিল-বিষয়ক কমিটির কাছে আবেদন জানানো একটি চিঠি যমুনা বিল্ডার্সের পক্ষ থেকে আগের দিন ৩ ফেব্রুয়ারি বিকেলে রাজউক ভবনে পৌঁছানো হয়। কিন্তু ওই চিঠি বুধবার রাজউকের চেয়ারম্যান, সংশ্লিষ্ট পরিচালক (উন্নয়ন) বা ম্যাজিস্ট্রেট পাননি বলে জানিয়েছেন। তাঁদের মতে, এ সংক্রান্ত কোনো চিঠি ৩ ফেব্রুয়ারি এসেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেলে পেছনের তারিখ (ব্যাক ডেট) দেখিয়ে এ চিঠি দেওয়া হয়। কারণ ৩ ফেব্রুয়ারি বিকেলে যে সময়ে চিঠি পৌঁছানোর কথা বলা হয়েছে, সে সময়ে অফিস বন্ধ হয়ে যায়। যে কর্মচারী পেছনের তারিখসংবলিত এ চিঠি গ্রহণ করেছেন, তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও নাম প্রকাশ করা হয়নি।এ বিষয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম ওরফে বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আপিল করার আগে আইন অনুযায়ী আগের দিন বুধবার বিকেল সাড়ে চারটায় রাজউকের আপিল-বিষয়ক কমিটির কাছে একটি আবেদন জানানো হয়। ওই সময় অফিস খোলা ছিল। আসলে এ আবেদন গ্রহণ করার কারণেই ওই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।প্রসঙ্গত, কুড়িলে ১২০ বিঘা জমির ওপর যমুনা ফিউচার পার্ক গড়ে ওঠে। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্প্রতি যমুনা বিল্ডার্স (প্রা.) লিমিটেডকে তিনটি বেজমেন্টসহ ছয়তলা ইমারত নির্মাণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু যমুনা বিল্ডার্স বাস্তবে ছয়তলার ওপর দুই হাজার ৪৭০ দশমিক ৩০ বর্গমিটার এলাকাজুড়ে দুটি টাওয়ার নির্মাণ করে। বৃহস্পতিবার রাজউক অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করে।অভিযান কার্যক্রম হাতে নিয়েও কেন গতকাল অভিযান হয়নি—এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, তাঁরা বৃহস্পতিবার রাতেও সুপ্রিম কোর্টে যমুনার আপিল আবেদন ও রোববার শুনানির বিষয়ে কোনো চিঠি পাননি। কিন্তু পরদিন অর্থাত্ গতকাল শুক্রবার সকালে তাঁর বাসার দারোয়ান তাঁকে একটি চিঠি দিয়ে জানান, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এক ব্যক্তি তাঁকে দেওয়ার জন্য এই চিঠি দিয়ে গেছেন। রাত হয়ে গেছে বলে দারোয়ান তাঁকে বিরক্ত করতে চাননি। তিনি বলেন, চিঠিটি হচ্ছে সুপ্রিম কোর্টে আপিলের পরিপ্রেক্ষিতে রোববার শুনানি-সংক্রান্ত। ওই চিঠিতে উল্লেখ ছিল, ব্যারিস্টার রফিকুল হক যমুনা বিল্ডার্সের পক্ষের আইনজীবী।অভিযানের প্রস্তুতি ছিল: বৃহস্পতিবার গভীর রাতে এবং গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, ছুটির দিন হলেও সকাল সোয়া নয়টার মধ্যে অভিযান শুরু হবে। সকালে রাজউক উত্তরা অঞ্চলের পরিদর্শক আমজাদ হোসেন ও আবদুল ওয়াদুদ যমুনা ফিউচার পার্কে যান। এ সময় দুটি ভ্যানে একদল পুলিশ সেখানে উপস্থিত ছিল।রাজউকের পরিদর্শক আমজাদ হোসেন জানান, মহাখালী অঞ্চলের অথরাইজড কর্মকর্তা শুক্রবারের ভাঙার কাজ তত্ত্বাবধানের জন্য বৃহস্পতিবার রাতে তাঁদের যমুনা ফিউচার পার্কে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে তাঁদের মহাখালী অফিসে ফিরে যেতে বলা হয়। মহাখালী কার্যালয়ে গিয়ে জানতে পারেন, আজ (শুক্রবার) ভাঙার কাজ হবে না।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘রোববার সুপ্রিম কোর্টে যমুনা বিল্ডার্সের আপিলের শুনানি হবে বলে আমরা অপেক্ষা করছি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা শুক্রবারের অভিযান স্থগিত করেছি। আশা করি, মাননীয় আদালত এ আবেদনও খারিজ করে দেবেন।’আবেদন খারিজ করে দিলে যমুনা গ্রুপের পক্ষ থেকে করণীয় কী হতে পারে—জানতে চাইলে গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘রায় আমাদের পক্ষে না গেলে তারা ভেঙে দিক। আমরা বাধা দেব না।’