রাজউকের চেয়ারম্যান মেয়াদ শেষ করবেন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা পদত্যাগপত্র জমা দিলেও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। আজ সোমবার দুপুরে প্রথম আলো ডটকমকে নুরুল হুদা জানান, প্রতিমন্ত্রীর অনুরোধে মেয়াদ (মার্চ পর্যন্ত) শেষ হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এর আগে সকালে তিনি জানিয়েছিলেন, ‘শারীরিক অসুস্থতা’র কারণেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন। নিয়ম অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘সম্ভবত ডাক্তার তাঁকে (নুরুল হুদা) শারীরিক ব্যাপারে রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ওই বিবেচনায় তিনি পদত্যাগপত্র দেওয়ার কথা ভাবতে পারেন। কিন্তু আমার কাছে কোনো ধরনের পদত্যাগপত্র জমা পড়েনি। আর এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আমার সঙ্গে আলোচনা করে নেওয়ার কথা।’ তবে বেসরকারি একটি টেলিভিশনের খবরে দেখানো হয়, নুরুল হুদা ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে একসঙ্গে ঘিরে ধরেন সাংবাদিকেরা। সেখানে প্রতিমন্ত্রী জানান, ‘আমরা নুরুল হুদার কাছ থেকে এ ধরনের কোনো চিঠি পাইনি।’ তিনি আশা করেন, রাজউকের চেয়ারম্যান তাঁর দীর্ঘ দিনের কর্মজীবনের মেয়াদ শেষ করবেন।তখন সেখানে উপস্থিত নুরুল হুদা বলেন, অতিরিক্ত লোড হয়ে গেছে। চিকিত্সক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। তাই তিনি নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন।২০০৯ সালের ৩০ মার্চ নুরুল হুদা রাজউকের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। অতিরিক্ত সচিব পদমর্যাদায় তিনি তাঁর দায়িত্ব পালন করছিলেন। মেয়াদ পূর্ণ হওয়ার পর দুই দফায় তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।