রাজউকের জমি ইজতেমার জন্য বরাদ্দ থাকবে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য সব ধরনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। আজ শনিবার সকালে টঙ্গী পৌরসভার আয়োজনে ইজতেমা উপলক্ষে এক আলোচনা সভায় সাহারা খাতুন এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো টঙ্গী। এটি বাংলাদেশে হওয়ায় আমরা গর্বিত।’ ইজতেমায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য তিনি আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, তুরাগের পশ্চিম পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১৯ বিঘা জমি রয়েছে। ওই জমি যাতে ইজতেমা ময়দানের জন্য বরাদ্দ থাকে, সে জন্য রাজউককে চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে।সভায় বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান, গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন প্রমুখ।