রাজকীয় রাজ লুঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা করুন তো, স্কিন টাইট গেঞ্জি, চোখে চশমা, গলায় স্কার্ফ আর মাথায় কাউবয় হ্যাট পরে কেউ দাঁড়িয়ে আছে আর তার কোমরে জিনসের প্যান্ট নয়, পরা রয়েছে লুঙ্গি। বেখাপ্পা লাগছে? লাগবে না। বাণিজ্য মেলায় গিয়ে রাজ লুঙ্গির স্টলের সামনে দাঁড়ান, তাহলেই আর বেখাপ্পা লাগবে না। অভিজাত লুঙ্গি তৈরি করার এ প্রতিষ্ঠানটি এবার বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে এবং প্রথমবারেই সাড়া ফেলে দিয়েছে বাজারে। কারণ, তাদের লুঙ্গির নকশা একেবারে আনকোরা। তার ওপর মানে ও গুণে একেবারেই অতুলনীয়। ‘জ্যাকার্ড’ নকশা আঁকা এসব লুঙ্গির দাম শুরু হয়েছে ৫৪৫ টাকা থেকে। এক হাজার ৫০ টাকার লুঙ্গি আছে তাদের ডালিতে। অবশ্য সাধারণ লুঙ্গিও পাওয়া যাবে। সাধারণ বলতে জ্যাকার্ড নকশার তুলনায় সাধারণ। কেননা মানের দিক থেকে এসব লুঙ্গি বাজারের অন্যান্য লুঙ্গির তুলনায় ঢের ভালো। এ ধরনের লুঙ্গির দাম আছে ১৯৫ থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। রাজ লুঙ্গির ঢাকায় নিজস্ব কোনো শোরুম নেই। তাই রাজকীয় লুঙ্গিগুলো একসঙ্গে মিলবে কেবল ঢাকার বাণিজ্য মেলাতেই।