রাজতন্ত্রের বাকবিতণ্ডায় নেপালের সাবেক যুবরাজের ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সাবেক যুবরাজ পরাশ সাহা বর্তমান উপপ্রধানমন্ত্রী সুজাতা কৈরালার মেয়ে এবং তাঁর স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে পাঁচবার ফাঁকা গুলি ছোড়েন। নেপালে রাজতন্ত্র বিলুপ্তির সঙ্গে সুজাতা কৈরালার পিতা সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা সম্পৃক্ত ছিলেন—এ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পরাশ ফাঁকা গুলি ছোড়েন। গতকাল রোববার রাতে নেপালের দক্ষিণাংশে চিটাওয়ান ন্যাশনাল পার্কের টাইগার টপস রিসোর্টে এ ঘটনা ঘটে।৩৯ বছর বয়সী পরাশ সাহার সঙ্গে সুজাতা কৈরালার মেয়ে মিলানি এবং তাঁর স্বামী সুবেল চৌধুরী রাজতন্ত্রের বিলুপ্তির নিয়ে আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশের নাগরিক সুবেল চৌধুরী জানান, তিনি (পরাশ) একপর্যায়ে উত্তেজিত হয়ে ফাঁকা গুলি ছোড়েন।সাবেক যুবরাজ পরাশ সাহা জৌলুসপূর্ণ জীবনের জন্য ব্যাপক আলোচিত। —পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া