রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল সাতটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক এক। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত (সিলেট-মৌলভীবাজার) সীমান্ত অঞ্চলে। রাজধানী আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ১৮৩ কিলোমিটার (সোজাসুজি উত্তর-পূর্ব) দূরে।