রাজধানীতে দোতলা থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর এলাকায় একটি নির্মাণাধীণ ভবনের দুইতলা থেকে পড়ে গিয়ে আব্দুল খালেক (৫৫) নামে একজন নিরাপত্তা কর্মী মারা গেছেন। তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল খালেক আদাবর থানার ঢাকা হাউজিংয়ের ৪৮ নম্বর প্লটের ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে পা ফসকে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।