রাজধানীতে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাসহ দুইজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পশ্চিম রামপুরার ‘জিনিয়া গার্মেন্টস’ নামে একটি তৈরি পোশাক কারখানার গলিতে গতকাল বুধবার গভীর রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খোকন (৩০) নামে এক রিকশাচালক নিহত হন। ছিনতাইকারীরা তাঁর সব টাকা নিয়ে যায়।রামপুরা থানা পুলিশ আজ বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ দিকে রাজধানীর ফার্মগেটে মনিপুরপাড়ার একটি বাসা থেকে লিটন গোমেজ (৩২) নামে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তেজগাঁও থানার পুলিশ জানায়, প্রতিবেশীরা জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লিটনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।