রাজধানীতে অবৈধ পাসপোর্টসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাতুয়াইলের দক্ষিণপাড়ায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ৮১টি অবৈধ পাসপোর্টসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ফিরোজ হোসেন (৩০), রাজিব হোসেন (২৫), ইউনুস মল্লিক (৩০) ও মোহাম্মদ সুমন (২০)।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের এই চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে অভিবাসী পুলিশের সিল দেওয়া ৮১টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ চক্রটি বিভিন্নভাবে পাসপোর্ট চুরি করে বৈধ ব্যক্তির জায়গায় অন্যজনের ছবি যুক্ত করে তা বিক্রি করে আসছে। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।