রাজধানীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রহমতগঞ্জ এলাকার পাটেরবাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান ও ১৬৩টি গুলিসহ বাবু (২৬) নামের এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রোববার সকালে কদমতলী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে কদমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বেলা তিনটায় মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।