রাজধানীতে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার পূর্ব শ্যাওড়াপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতেরা ওই বাড়ি থেকে সাত ভরি স্বর্ণালংকারসহ ৬৫ হাজার টাকা লুট করেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ভোরে এক ব্যক্তি এসে তাঁর নাম ধরে ডাকেন। এ সময় তাঁর স্ত্রী বেরিয়ে এলে ওই ব্যক্তি কলাপসিবল গেট খুলে দিতে বলেন। গেট খোলা হলে তাঁর সঙ্গে আরও তিনজন ভেতরে ঢুকে পড়ে। ডাকাতেরা আবদুর রাজ্জাককে অস্ত্র দেখিয়ে বাসার ভেতরে ঢুকে। তাঁর শিশুসন্তানের গলায় চাকু ঠেকায়। পরিবারের অন্যদের বাথরুমে আটকে রাখে। ব্যবসায়ী আবদুর রাজ্জাক আরও বলেন, ডাকাতেরা এরপর আলমারি ভেঙে ৬৫ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ব্যাপারে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, তিনি ঘটনা শুনেছেন। এ ব্যাপারে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি।