রাজধানীতে অস্ত্রসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি দাবি করছে, আটক হওয়া যুবকেরা ডাকাত শহীদের সহযোগী।আটক যুবকেরা হচ্ছেন: বাটা রাসেল ওরফে বোমা রাসেল, তুষার, মামুন ওরফে পিচ্চি মামুন, মো. ইব্রাহিম ও ইব্রাহিম।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, রাজধানীর সূত্রাপুর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে চারটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।