রাজধানীতে অস্ত্রসহ ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনের একটি বাসা থেকে অস্ত্রসহ আবদুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৪-এর উপপরিচালক মেজর তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর কাছ থেকে দুটি রিভলবার, একটি পিস্তল ও ১৭টি গুলি উদ্ধার করা হয়। রহমান এসব অস্ত্র দিয়ে ছিনতাই ও ডাকাতি করত বলে নিজেই জানিয়েছেন।