রাজধানীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থানার ৮ নম্বর সড়ক এলাকা থেকে অস্ত্রসহ ফয়সাল রনি (৪০) ও স্বপন (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, গ্রেপ্তার হওয়া দুজন ছিনতাইকারী। ছিনতাইয়ের চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া দুজন আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বেসরকারি ব্যাংকের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।