রাজধানীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকা থেকে আজ শনিবার রাতে বদরুজ্জামান কমল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে তিনটি পিস্তল, চারটি গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটার দিকে মিরপুরের চিড়িয়াখানা রোডের ইদগাহ মাঠ সংলগ্ন একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করো হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।