রাজধানীতে আগুনে পুড়ে গেছে শিশুসহ পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদাপাড়ার মানিকনগরে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাসায় আগুনে পুড়ে গেছে তিন শিশুসহ পাঁচজন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আহত লোকজনের পরিবারের সদস্যরা জানান, হঠাত্ করে চার্জার ফ্যান বিস্ফোরিত হওয়ার পর আগুন লাগলে তারা পুড়ে যায়।আহতরা হলো আনোয়ারুজ্জামান শিপন (৩৫), তাঁর স্ত্রী ফারিয়া জামান (২২), তাঁদের একমাত্র ছেলে আনিসুজ্জমান (৩) এবং প্রতিবেশী দুই শিশু আরমান (৫) ও সাবিহা (৫)। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ৩৫/২ মানিকনগরের দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন আনোয়ারুজ্জামান শিপন। দুপুরে হঠাৎ করে তাঁদের স্ট্যান্ড চার্জার ফ্যানটি বিস্ফোরিত হয়। এ সময় আগুনে তাঁদের শরীর ঝলসে যায়। দরজা খুলে বের হওয়ার সময় পাশের বাড়ির ভাড়াটিয়ার দুই শিশু আরমান ও সাবিহাও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে আনোয়ারুজ্জামানের ভাবি মাহমুদা জামান সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। সবার চিকিত্সা চলছে।মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।