প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও ‘অযোগ্যদের’ বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে আজ বুধবার গণ-অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অবস্থান চলবে। কর্মসূচিতে বিএনপির জোটভুক্ত ও সমমনা দল, পেশাজীবী সংগঠনও অংশ নেবে।গত ১৯ মে ঢাকায় অনুষ্ঠিত ‘মহা সমাবেশ’ থেকে খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়া ১৭ মাস পর চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং ছোট ছোট আরও কয়েকটি ডানপন্থী দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দলগুলো বিএনপির কর্মসূচিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। খালেদা জিয়া সকাল থেকেই কর্মসূচিতে থাকবেন।