রাজধানীতে আরও ৯ পোশাকশ্রমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী ও তেজগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। টিভির ভিডিও ফুটেজ ও পত্রিকায় প্রকাশিত ছবি থেকে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান। আজ শুক্রবার বিকেল চারটায় র‌্যাব-১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাহের হোসেন, রিপন হোসেন, রুবেল মিয়া, তপন মিয়া, ইদ্রিস আলী, সাগর হোসেন, বাচ্চু মিয়া, রাসেল মিয়া ও আকবর হোসেন। সম্মেলনে বিক্ষোভের বিভিন্ন ছবি উপস্থাপন করা হয়। সেখানে কাউকে লাঠি হাতে আবার কাউকে চশমার দোকান লুট করে চশমা পরে বের হয়ে আসতে দেখা যায়।সম্মেলনে বক্তব্য রাখেন র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম।