রাজধানীতে ইমাম গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেতে স্থানীয় ডুমরি মসজিদের ইমাম মোহাম্মদ জুনায়েত গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিত্সাধীন ইমাম মোহাম্মদ জুনায়েত বলেন, ‘আজ ফজরের নামাজের পর তিনি মসজিদের সামনে হাঁটছিলেন। এ সময় কে বা কারা হঠাত্ করে আমাকে এলোপাতাড়ি গুলি করতে থাকে।’ তিনি বলেন, কেন তাঁকে গুলি করা হলো তার কিছুই বুঝতে পারছেন না।এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, বসুন্ধরা আবাসিক প্রকল্প ও পিংক সিটির লোকজনের মধ্যে আজ সকালে গোলাগুলি হয়েছে। এতে তিনি আহত হন।