রাজধানীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার পর এ ঘটনা ঘটে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, তিনি শুনেছেন, কে বা কারা ইট ছুড়ে এলিফ্যান্ট রোডে ইসলামী ব্যাংকের এটিএম বুথের কাচ ভেঙেছে। তবে সেখানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।