রাজধানীতে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা ও রমনায় অভিযান চালিয়ে র‌্যাব গতকাল রাতে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের কাছ থেকে ১৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হারুন অর রশিদ (২৮), ফারুক হোসেন কাজল (৩১), মো. অনিক (৩২), মো. মোস্তাক আহমেদ (২৫) ও মো. আ. রাজ্জাক (৫০)। র‌্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামপুরা থানাধীন সুপার মার্কেট থেকে হারুন ও ফারুককে ৬০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রমনা এলাকা থেকে অনিক, মোস্তাক ও রাজ্জাককে ৭০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে র‌্যাব। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।