রাজধানীতে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। চলতি আগস্টের প্রথম ১১ দিনে এ রোগে আক্রান্ত হয়েছে ৪৭৩ জন, যা ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ।২০০৭ সালের আগস্ট মাসে ১৮৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল। ২০০৯ সালের সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছিল ১৮৮ জন। আর গত বছরের আগস্টে মহানগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৮৩ জন। গত জুলাই মাসে আক্রান্ত হয়েছিল ১০৫ জন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ অবস্থায় গণসচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে জনসাধারণকেও সম্পৃক্ত করতে হবে।ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিচার্সের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাওয়া তথ্য বলছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাঁর মতে, গত কয়েক দিনের বৃষ্টির কারণে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বাড়ছে, বাড়ছে ডেঙ্গু। তিনি বলেন, ২০০৮ সাল থেকে দেখা যায়, ঢাকায় আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এ সময় ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া—এসব বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক পারাবত চন্দ্র বড়ুয়া বলেন, জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা—এসব ডেঙ্গুর লক্ষণ। কিছু ক্ষেত্রে ডেঙ্গু জীবনঘাতী হয়ে ওঠতে পারে। ডেঙ্গুর জীবাণুুবাহী এডিস মশার প্রজননস্থল (থালা, বাটি, পাতিল, কলসি, টব এমনকি গাড়ির টায়ারে জমে থাকা পানি) নষ্ট করতে হবে। এটিই হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায়। ইউএনবি