রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বংশাল থানার পুলিশ জানায়, আজ সকালে ১৯৬/১ বংশাল রোডে হোসেন মোল্লার বাড়ির গলির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩০। নিহতের বাম হাতের কবজির রগ কাটা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওই ব্যক্তির পরনে সাদা শার্ট ও ধূসর রঙের প্যান্ট। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য কোথাও তাঁকে হত্যা করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।