রাজধানীতে এক যুবককে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় আজ মঙ্গলবার ভোরে রুবেল (২২) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ ভোর ছয়টার দিকে পশ্চিম তেজতুরি বাজারে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গলিতে সন্ত্রাসীরা রুবেলকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ওসি জানান, রুবেল কাজীপাড়ায় থাকতেন। সেখানে থেকে তিনি কম্পিউটারের সংক্ষিপ্ত কোর্স করছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে।তবে কারা, কী কারণে রুবেলকে হত্যা করেছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।