রাজধানীতে এক স্কুলের সব শিক্ষকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি ফরম ও ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ২০ জন শিক্ষককে অজপাড়াগাঁয়ে বদলি করা হয়েছে। তাঁদের সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।এ ছাড়া, লালবাগ থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা বানুকে সিলেটের জকিগঞ্জে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. মাহবুবাকে চট্টগ্রামের আনোয়ারা থানায় বদলি করা হয়েছে।আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, ভর্তিতে টাকা নেওয়ার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, সরকারি ও নিবন্ধিত সব প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যায় না। সর্বজনীন ও বিনা মূল্যের এই শিক্ষার সব ব্যয়ভার সরকার বহন করে।