রাজধানীতে ওয়্যারলেসসহ ভুয়া পুলিশ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে নকল ওয়্যারলেসসহ আনোয়ার হোসেন মিঠু (৩০) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে পুলিশ আটক করে।পল্টন থানার উপপরিদর্শক আবদুল গনি জানান, আজ বেলা একটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটের পাশে এক ব্যক্তিকে ওয়্যারলেসে কথা বলতে দেখা যায়। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় সেখানকার টহলরত পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। ওই সময় তিনি নিজেকে আনোয়ার হোসেন মিঠু পরিচয় দেন এবং জানান, তিনি গোয়েন্দা পুলিশের লোক। তাঁর পরিচয়পত্র চাইলে তিনি একবার নিজেকে পুলিশের বিশেষ শাখার লোক, আবার সামরিক কর্মকর্তা বলেও জানান। সন্দেহজনক বক্তব্যের কারণে তাঁকে আটক করা হয়।আবদুল গনি জানান, মিঠুর ব্যবহূত ওয়্যারলেসটি নষ্ট, কোনো কাজ করে না। ধারণা করা হচ্ছে, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। এ ব্যাপারে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।