রাজধানীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থেকে গতকাল রোববার রাতে নাজিফা আনজুম (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।উত্তরা থানা-পুলিশ জানিয়েছে, নাজিফার বাবার নাম আবদুল মোতালেব। তাঁদের বাসা উত্তরার ১৩ নম্বর সেক্টরে। গতকাল বিকেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। আজ সোমবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।নাজিফার কয়েকজন সহপাঠী জানান, নাজিফা ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। সম্প্রতি কিছু জটিলতার কারণে তিনি মন খারাপ করে থাকতেন।