রাজধানীতে কাউন্টারভিত্তিক বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে কাউন্টারভিত্তিক বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে বাস চলাচল শুরু হবে। সকালে অনুষ্ঠিত বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ধর্মঘট আহ্বানকারী বাসমালিকদের চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চাঁদাবাজির অভিযোগ তুলে রাজধানীর টিকিট কাউন্টার পদ্ধতিতে পরিচালিত পরিবহন কোম্পানিগুলো অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। মিরপুরগামী ও মিরপুর থেকে ছেড়ে যায় এমন কয়েকটি পরিবহন কোম্পানি অপ্রীতিকর ঘটনার জের ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়া। কাউন্টারভিত্তিক বাসের মালিকেরা গতকাল বিকেলে ফার্মগেটে ‘স্বকল্প’ পরিবহনের কার্যালয়ে বৈঠক করেন। সেখানেই তাঁরা ধর্মঘটের ডাক দেন। এতে গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত হাজারও যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়ে।