রাজধানীতে কিশোরীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীর গলায় শাড়ি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় এ লাশ উদ্ধার করা হয়। তাঁর চাচা শহীদুল ইসলাম দাবি করেছেন, সে আত্মহত্যা করেছে।নিহত কিশোরীর নাম নাসিপিয়া আপন পিংকি (১৪)। শ্যামলীতে চাচা শহীদুল ইসলামের বাড়িতে থেকে পিংকি পড়াশোনা করত। পিংকির চাচা শহীদুল ইসলাম সংবাদিকদের জানান, স্কুলে যাতায়াতের পথে তাকে এক বখাটে উত্ত্যক্ত করত। সম্ভবত এ কারণেই সে আত্মহত্যা করেছে। পিংকির বাড়ি কুমিল্লার বিরামকান্দিতে।পিংকির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।