রাজধানীতে গণপিটুনিতে ৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী এলাকায় গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাতুয়াইলের খানকা শরিফ রোডে এ ঘটনা ঘটে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যায়। নিহত হওয়া ডাকাতের কারও পরিচয় জানা যায়নি।