রাজধানীতে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আজ শনিবার প্রাইভেট গাড়ির ধাক্কায় মোহাম্মদ নূরুন্নবী (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নূরুন্নবী লেগুনা চালকের সহযোগী ছিল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে চালক জাকির হোসেন লেগুনা নিয়ে সহযোগী নূরুন্নবীসহ ফার্মগেট এলাকার দিকে যাচ্ছিলেন। নূরুন্নবী চালকের পাশের সিটে বসা ছিল। এ সময় ভুল পথ দিয়ে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নূরুন্নবী লেগুনা থেকে ছিটকে পড়ে যায়। মাথা ও কোমরে গুরুতর আঘাত পাওয়া নুরুন্নবীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, চালকসহ প্রাইভেট গাড়িটিকে আটক করা হয়েছে।