রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনে থেকে পুলিশ আজ শনিবার সকালে জহুরা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে। তিনি মেহেরবা প্লাজার ১৩ তলার একটি বাসার গৃহকর্মী ছিলেন। জহুরাকে হত্যার অভিযোগে ওই বাসার গৃহকর্তা মহসীন বাকার এবং গৃহকর্ত্রী জহুরা বাকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শাহবাগ থানা পুলিশ।শাহবাগ থানার কর্মকর্তা ব্রজেন দাস জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মেহেরবা প্লাজার সামনে থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন করা ছিল।গৃহকর্তা মহসীন বাকার দাবি করেছেন, জহুরা বাসার থাই গ্লাসের জানালা দিয়ে রশি বেয়ে নামার সময় পড়ে মারা গেছেন। সকালে তাঁরা ঘুমিয়ে ছিলেন, তাই কিছু টের পাননি।তবে নিহত জহুরার ছেলে সাহাদাত হোসেন অভিযোগ করেছেন, তাঁর মাকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, তাঁকে মারধর করা হতো। বাড়িতে যেতে দেওয়া হতো না। জহুরা ওই বাসায় দীর্ঘদিন থেকে কাজ করছিলেন।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।