রাজধানীতে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরে একটি বাসার ষষ্ঠ তলার বারান্দা থেকে পড়ে সাবিনা আক্তার (২০) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু ঘটেছে।আজ শুক্রবার সকালে সূত্রাপুরের ২০ লালমোহন শাহ স্ট্রিটে আফজাল হোসেন ঢালীর বাসায় এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত হওয়া সাবিনা আফজাল হোসেন ঢালীর বাসায় গৃহপরিচারিকা ছিলেন। আজ সকাল ১০টার দিকে তিনি বাড়ির বারান্দা ঝাড়ু দিতে যান। বারান্দায় কোনো রেলিং ছিল না। ঝাড়ু দেওয়ার একপর্যায়ে তিনি ষষ্ঠ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান। পরে বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ির নিরাপত্তাকর্মী হুমায়ুন কবির সাবিনাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সাবিনাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, ঘটনাটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। এ কারণে সাবিনাকে নিয়ে আসা নিরাপত্তাকর্মী হুমায়ুন কবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।