রাজধানীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় জাকিয়া রহমান (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল শুক্রবার মধ্যরাতে বাসার খাটের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে।কালাবাগান থানা সূত্রে জানা যায়, জাকিয়া রহমান দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ৫/সি সেন্ট্রাল রোডের ৭৩/জি/১ ফ্ল্যাটে থাকতেন। তাঁর স্বামী মতিউর রহমান ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারের মালিক। ঘটনার পর থেকে মতিউর রহমান পলাতক রয়েছেন।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এসআই জব্বার আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গতকাল রাতে ঝগড়ার একপর্যায়ে জাকিয়া রহমানকে গলায় শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী। জাকিয়া রহমানের ভগ্নিপতি মাকসুদুল হক অভিযোগ করেন, জাকিয়াকে হত্যার পর তাঁর স্বামী আত্মহত্যা বলে প্রচার চালিয়েছেন। জাকিয়ার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।