রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক কলহের জের ধরে রাজধানীর শ্যামপুরে আজ শুক্রবার হোসনে আরা বেগম (৪০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবার ও পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, হোসনে আরার স্বামীর নাম মোহাম্মদ জিলানী। তাঁদের তিনটি ছেলে ও একটি মেয়ে আছে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) কবীর হোসেন হাওলাদার জানান, হোসনে আরা বেগম শ্যামপুর থানার পশ্চিম ধোলাই পাড়ে নিজেদের ছয় তলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন। তাঁর স্বামী সদরঘাটে কাপড়ের ব্যবসা করেন। এসআই জানান, পরিবারের লোকজন আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসার শোবার কক্ষে হোসনে আরাকে ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলতে দেখতে পায়। এরপর তাঁকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে।