রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে বিলকিস আক্তার ওরফে নাসরীন (৩৬) নামের একজন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পুলিশ সেখানে নন্দীপাড়ার বাসা থেকে লাশটি উদ্ধার করে।পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে খিলগাঁও থানার পুলিশ মৃত্যুর খবর শুনে নন্দীপাড়া এলাকার ওয়ারীতে যায়। এ সময় পুলিশ ওই বাসার বাথরুমের দরজা ভেঙে শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরীনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসরীনের স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী। মৃতের স্বজনদের দাবি, নাসরীন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁরা এ সংক্রান্ত চিকিত্সা সনদপত্র থানায় জমা দিয়েছেন। নিহত নাসরীনের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।