রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে ৩টি প্রাইভেটকার, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানার কসাইবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে একটি ওয়ার্কশপে তিনটি প্রাইভেটকার পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন জাকির (৩০) নামের ওয়ার্কশপের একজন কর্মী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকায় খাজা অটোমোবাইল নামের একটি ওয়ার্কশপের ভেতরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায় এবং ওয়ার্কশপের বাইরে থাকা দুটি গাড়িতে ওই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে জসিম গুরুতর আহত হন। তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে খবর পেয়ে টঙ্গির ফায়ার সার্ভিসের তিনটি ও কুর্মিটোলার দুটি ইউনিট বেলা সোয়া ১১টার দিকে আগুন নেভায়। আগুনে ওয়ার্কশপটি পুরোপুরি পুড়ে গেছে।